ইউটিউবে মুক্তি পেল ‘মাহিয়া’
বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা সৈকত নাসিরের মিউজিক ভিডিও ‘মাহিয়া’।
কলকাতার গীতিকার প্রসেনের কথায় ও অম্লানের সুরে গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়ক ফাহিম ইসলাম ও কলকাতার কণ্ঠশিল্পী মধুবন্তী বাগচী। গাওয়ার পাশাপাশি গানটির মডেলও হয়েছেন গায়ক নিজেই। তার সঙ্গে অভিনয় করছেন রাকা বিশ্বাস।
ফাহিম বলেন,“এ গানের মধ্য দিয়েই বছরের একেবারে শেষ এবং নতুন বছর শুরু হচ্ছে। আশাকরি, গানটি কারো খারাপ লাগবে না। মন সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য নাসির ভাইকেও ধন্যবাদ।”
মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন হাবিব। শুটিং হয়েছে নেপালের বিভিন্ন লোকেশনে।
চলতি বছর ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে 'বাংলা ড্যান্স' শিরোনামে বিগবাজেটের আরও একটি গান প্রকাশ হয় ফাহিমের। গানটি দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান ফাহিম।
