২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা রওনা দিলেন বিরুশকা

মুম্বাইয়ের বিবাহোত্তর সংবর্ধনা শেষ করে বুধবার রাত্রে দক্ষিণ আফ্রিকা রওনা দিলেন আনুশকা শর্মা-বিরাট কোহলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 09:57 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

সদ্যবিবাহিত এই দম্পতি তাদের নতুন জীবনের নতুন বছর উদযাপনের জন্য উড়ে গেলেন দক্ষিণ আফ্রিকা । মুম্বাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরুর আগে তোলা ছবিও এখন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ক্রিকেট ও চলচ্চিত্র জগতের নক্ষত্রখচিত বিবাহোত্তর সংবর্ধনা শেষ করেই এই নবদম্পতি ভারতীয় ক্রিকেটদলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে পাড়ি দেন ।

নতুন জীবনের নতুন বছর তারা উদযাপন করবেন সেখানেই ।

৫ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের তিনটি টেস্ট, ছয়টি ওয়ান-ডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি পূর্ব নির্ধারিত ।

 

যদিও ততদিন থাকছেন না আনুশকা । জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের নতুন চলচ্চিত্রের শুটিংয়ে ।

নতুন জীবনে প্রবেশ করতে না করতেই এক আনন্দসংবাদ পেয়েছেন আনুশকা, পশুপ্রেমের জন্য পেটা(পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস)-র তরফে তাকে বছরের সেরা ব্যক্তিত্ব ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পেটা-র সহকারী নির্দেশক শচীন বাঙ্গেরা বলেছেন, আনুশকা যেভাবে বন্যপ্রাণ সংরক্ষণে কাজ করেছেন তা দৃষ্টান্তমূলক। পশুদের উপর অত্যাচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার।

সেলিব্রেটি হওয়ার কারণে আনুশকা যখন পশুপ্রেমের প্রচার করেন তখন তা আরও গ্রহণযোগ্য হয়। সে কারণেই তাকে পেটার তরফে এই স্বীকৃতি দেওয়া হল।