২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন পার্থ মুখোপাধ্যায়

বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা পার্থ মুখোপাধ্যায় সোমবার ভোররাতে মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 06:39 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

অক্টোবর থেকেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন । নিজের বাড়িতে পড়ে গিয়ে অসুস্থ হলে নভেম্বরে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয় ।

হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

ইণ্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, চিত্ত বসুর ‘মা’(১৯৫৮)সিনেমায় অভিনয় দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন অভিনেতা পার্থ মুখোপাধ্যায় ।

তারপর একে একে ‘বালিকা বধূ’(১৯৬৭), ‘ধন্যি মেয়ে’(১৯৭১), ‘অগ্নিশ্বর’(১৯৭৫), ‘বাঘবন্দি খেলা’(১৯৭৫), ‘আমার পৃথিবী’(১৯৮৫)-র মতো বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি ।

রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে তপন সিংহ পরিচালিত ‘অতিথি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি যথেষ্ট প্রসংশা অর্জন করেন ।

‘ধন্যি মেয়ে’ছবিতে উত্তম কুমারের ভাই হিসেবে পার্থ মুখোপাধ্যায় অভিনীত ‘বগলা’ চরিত্রটি বাঙালির খুব কাছের হয়ে ওঠে ।

 

পার্থ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর । তার স্ত্রী সংগীত পরিচালক  অসীমা মুখোপাধ্যায় ।

তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন ।