মানব পাচারের অভিযোগে অনন্য মামুন মালয়েশিয়ায় গ্রেপ্তার
‘বাংলাদেশি নাইট’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে মানব পাচারের অভিযোগে তরুণ চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে প্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন সাংস্কৃতিক অনুষ্ঠানটির একটি স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার।
স্থানীয় সময় রোববার রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত (বাংলাদেশ সময় বিকেল তিনটা) অনন্য মামুন মালয়েশিয়া পুলিশের কাছে আটক আছেন।
এর আগে গত শনিবার রাতে কুয়ালালামপুরে ওয়াসমা এমসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশি নাইট’ নামের ওই অনুষ্ঠান। এতে নাচ-গান পরিবেশন করেন আসিফ, আঁখি আলমগীর, এইচ এম রানা, শখ, ইমন, নিরব, মিষ্টি জান্নাত, আমানসহ অনেকে।
