কনকচাঁপার পুত্রের বিয়েতে এরশাদ
নন্দিত সংগীতশিল্পী কনকচাঁপা ও সুরকার মঈনুল ইসলাম খান দম্পতির একমাত্র পুত্র ফাইজুল ইসলাম খান মাশুকের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর ওল্ড ডি.ও.এইচ.এস সেন্টারে আয়োজিত বিবাহোত্তর সংবধর্নায় তিনি নবদম্পতিদের জন্য শুভকামনা জানিয়েছেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ ছাড়াও অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ার, ফকির আলমগীর, শাবনূর, শওকত আলী ইমন, বিদ্যা সিনহা মিমসহ দুই পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সবার কাছে দোয়া চেয়েছেন কনকচাঁপার পুত্র মাশুক।
বাবা-মা’র মতো তিনিও গানের সঙ্গেই যুক্ত আছেন। ‘দ্য ম্যানেজার’ নামে এক ব্যান্ডের লিড ভোকাল হিসেবে যুক্ত আছেন। শিগগিরই জি-সিরিজের ব্যানারে একটি অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডটি। তবে অ্যালবামের নাম এখনও নির্ধারণ করা হয়নি। মাশুক এর আগে ‘ব্ল্যাক’ ব্যান্ডের সঙ্গে কিছুদিন যুক্ত ছিলেন।
