২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শুরুতেই 'রসের হাড়ি'

২ জানুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪৫ এবং রাত ১১ টায় ধারাবাহিকটি সম্প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 09:28 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

নতুন বছরের শুরুতেই আসছে মেহেদি হাসান হৃদয়ের নতুন ধারাবাহিক 'রসের হাড়ি'।

ধারাবাহিক প্রসঙ্গে নির্মাতা গ্লিটজকে বলেন, “প্রতিদিনই ঢাকা শহরে মানুষের চাপ বাড়ছে, প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এসব মানুষ অনেক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না রাখায় নিজে যেমন বিপদ ডেকে আনে তেমনি বিপদে ফেলে পাশের জনকে ।

সংসার, সমাজের নানা অসঙ্গতি, ক্ষণে ক্ষণে মানুষের রূপ বদল হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ধারাবাহিকটিতে।”

এই ধারাবাহিকে অভিনয় করেছেন, চিত্রলেখা গুহ, অহনা,সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোর্শেদ, নাজিরা মৌ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ।