হার্ভি ওয়াইনস্টিনকে নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র
মিডিয়া মুঘল হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারি নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘ওয়াইনস্টিন’।
চলতি বছর অক্টোবরে ১২জন অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অস্কার কমিটি থেকে বরখাস্ত করা হয় হলিউড প্রযোজক ও পরিবেশক হার্ভি ওয়াইনস্টিনকে।
মেরিল স্ট্রিপ, অ্যাশলি জুড, জেনিফার লরেন্স সহ একাধিক খ্যাতিমান হলিউড অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ করেন।
হাফিংটন পোস্ট জানায়, পুরস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা উরসুলা ম্যাকফার্লেন তৈরি করছে এ তথ্যচিত্রটি। ৯০ মিনিটের এ তথ্যচিত্রে ওয়াইস্টিনের যৌন হয়রানি ও নিপীড়নের শিকার অভিনেত্রীদের পাশাপাশি ঘটনা সংশ্লিষ্টদের সাক্ষাতকার থাকবে। তথ্যচিত্রটির নাম রাখা হবে ‘ওয়াইনস্টিন’।
প্রাথমকিভাবে ১২ জন স্বনামধন্য অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ওয়াইনস্টিনকে অস্কার কমিটি থেকে বহিষ্কার করার পরে তার বিরুদ্ধে প্রায় ৬০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।
যৌন হয়রানি ও নিগ্রহের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন অভিযুক্ত প্রযোজক।
এ নিয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এ কমিটির প্রতিবেদনই বলে দেবে খ্যাতিমান হলিউড প্রযোজক থেকে বিতর্কিত ও নিন্দিত ব্যক্তিতে পরিণত হওয়া ওয়াইনস্টিনের ভাগ্যে কী রয়েছে।
তথ্যচিত্রটি মুক্তির তারিখ এখনও ঘোষণা করেনি নির্মাণ প্রতিষ্ঠান ‘বিবিসি টু’।
