২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শাফিন

অবশেষে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস নিয়ে মুখ খুলবেন শাফিন আহমেদ। বুধবার সকালে ১১ টায় মহাখালির মালঞ্চ রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 07:16 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

সংবাদ সম্মেলন প্রসঙ্গে শাফিন আহমেদ গ্লিটজকে বলেন, “আমার কাছে বেশ কিছু সাংবাদিক ফোন করেছেন। জনে জনে সবাইকে এত কথা বলা সম্ভব না। এজন্যই সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমার অভিযোগগুলো একটু সময় নিয়ে জানাতে হবে। এতদিন সাংবাদিকদের কেন কোনো প্রশ্নের উত্তর দিইনি সেটার বর্ণনাও কাল দেব।”

এই শিল্পী আরও বলেন, আগামীকাল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বেশ কিছুটা সময় দেবেন প্রশ্ন করার জন্য। কারণ সাংবাদিকদের প্রশ্ন এবং তার উত্তরের ভেতর দিয়ে উঠে আসবে প্রকৃত তথ্য।

এর আগে শাফিনের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতা’র অভিযোগ তুলেছিলেন তার বড় ভাই ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ। প্রত্যুত্তরে শাফিন গ্লিটজকে বলেছিলেন, “আমি মুখ খুললে ওরা সমাজে মুখ দেখাতে পারবেনা।”