২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুল হকের গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

কথাসাহিত্যিক মাহমুদুল হকের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালো মাফলার’। ‘কাউন্টার সিনেমা’র ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পার্থিব রাশেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 05:47 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

দুই ভাইয়ের কথোপকথনের মাধ্যমে বর্ণিত হয়েছে চলচ্চিত্রের গল্প। ছোটভাই মুক্তিযোদ্ধা। ঢাকায় একটা গেরিলা অপারেশন করতে চায় তারা। এজন্য খোঁজখবর নেওয়া, কয়েকটি গ্রেনেড ও একটি সাংকেতিক চিঠি রাখতে গ্রামে আসেন ভাইয়ের কাছে।

বাড়ি থেকে ঢাকা ফেরার সময় পাড়ার লোকজনের হাতে মারা পড়েন ছোটভাই। বড়ভাই বুঝতে পারে তার মুক্তিযোদ্ধা ছোটভাইকেই চোর ভেবে মেরে ফেলেছে পাড়ার লোকেরা। অতঃপর গ্রেনেডের ঝোলাটা হাতে নিয়ে বের হয়ে যান বড়ভাই।

এমন গল্পেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। নির্মাতা বলেন, “১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আবার ১৬ ডিসেম্বর প্রিয় কথাসাহিত্যিক মাহমুদুল হকের জন্মদিন। মূলত এই দুইটা বিষয়কে সামনে রেখেই মাহমুদুল হকের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এই চলচ্চিত্রটি করা। তাছাড়া মুক্তিযুদ্ধের গল্প নির্মাণ দিয়েই ‘কাউন্টার সিনেমা’ নামের একটি চলচ্চিত্র সংগঠনের যাত্রা শুরু হলো ১৬ ডিসেম্বরে।”

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার আনার, শাওন শাহ ও আতিক রহমান।