২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন গ্লোবে তারকাদের ‘কালো গাউন’, রোজের নিন্দা

হলিউডে যৌন নিপীড়ন ও পুরুষতান্ত্রিক চর্চার প্রতিবাদে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে তারকাদের ‘কালো পোশাক’ পরার সিদ্ধান্তকে ‘হিপোক্রেসি’ বললেন রোজ ম্যাকগোয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 10:10 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

ইউএস উইকলি জানায়, সম্প্রতি হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারির ঘটনায় গোল্ডেন গ্লোব আসরে ‘কালো গাউন’ পরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘মেরিল স্ট্রিপ’ সহ আরও অনেকেই।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলেই। তবে এ ধরণের প্রতিবাদের তীব্র নিন্দা করেছেন হার্ভি ওয়াইনস্টিনের যৌন লালসার অন্যতম শিকার ‘দ্য সাউন্ড’ অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান।

টুইট পোস্টে তিনি লিখেছেন “যৌন হয়রানির প্রতিবাদে ‘কালো গাউন’ পরে নীরব প্রতিবাদ জাোবেন মেরিল স্ট্রিপ সহ অন্যান্য তারকারা। তাদের ‘নীরবতা’টাই হলো আসল সমস্যা। কালো গাউন পরে এসব মিথ্যা স্বান্ত্বনা দিয়ে সত্যিকারের কোনো পরিবর্তন আসবে না। এসব ‘হিপোক্রেসি’ বাদ দিয়ে তাদের সবার উচিত ‘মার্চেসা’র গাউন পরে অনুষ্ঠানে যাওয়া।”

 

হার্ভি ওয়াইনস্টিনের স্ত্রী জর্জিনা চ্যাম্পম্যানের ফ্যাশন হাউজ ‘মার্চেসা’। যৌন কেলেঙ্কারির ঘটনার পর স্বামীর সঙ্গে সব ধরণের সম্পর্ক ত্যাগ করে আলাদা থাকছেন জর্জিনা।

এমনকি শিগগিরি স্বামীকে তালাক দেবেন বলেও ঘোষণা দেন তিনি। তবুও স্বামীর যৌন কেলেঙ্কারির ঘটনায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও জনগণের তোপের মুখে পড়েছে ‘মার্চেসা’।

চলতি বছর অক্টোবরে মিডিয়া মুঘল হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে হৈচৈ ফেলে দেন ১২ জন নামকরা হলিউড অভিনেত্রী। তাদের মধ্যে অন্যতম ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ, জেনিফার লোরেন্স, রোজ ম্যাকগোয়ান প্রমুখ।

তারই ধারাবাহিকতায় অস্কার কমিটি থেকে বহিস্কার করা হয়েছে হলিউডের অন্যতম প্রভাবশালী এ পরিবেশক ও প্রযোজককে।