বিরাট-আনুশকাকে তারকাদের শুভেচ্ছা
১১ ডিসেম্বর ইতালির টুসকানিতে গোপনে বিয়ের পাঠ চুকিয়েছেন ‘বিরুশকা’। এরপর নিজেরাই সে খবর জানিয়েছেন ভক্তদের। বছরের অন্যতম আলোচিত এ বিয়ে নিয়ে কী বললেন তারকারা?
বছরের অন্যতম আলোচিত এ বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ‘বিরুশকা’র ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন ও ক্রিকেট দুনিয়ার তারকারা।
ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, শোয়েব আখতারের পাশাপশি বলিউড তারকা অমিতাভ বচ্চন, শ্রীদেবী, অভিষেক বচ্চন, শাহরুখ খান, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, রিতেশ দেশমুখ সহ অনেকেই জানিয়েছেন তাদের শুভেচ্ছা।
বিরাট-আনুশকাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে করা টুইট পোস্টে ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকর লিখেছেন, “নতুন জীবনের জন্য শুভ কামনা! বিরাট ও আনুশকা দুজনকেই খুব সুন্দর লাগছে। নতুন জীবন সুন্দর হোক!”
শচীন টেন্ডুলকর ছাড়াও ভারতীয় ক্রিকেট দলের সদস্য সুরেশ রায়না, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারও জানিয়েছেন তাদের শুভকামনা!
বিগ বি অমিতাভের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হলেন ‘বিরুশকা’।
আনুশকার ‘রব নে বানা দি জোড়ি’ সহঅভিনেতা বলিউড বাদশাহ শাহরুখ খান লিখেছেন, “আনুশকা ও বিরাট তোমরাই হলে আসল ‘রব নে বানা দি জোড়ি’! অনেক অনেক শুভকামনা নতুন জীবনের জন্য!”
টুইটারে প্রিয়াঙ্কা চোপড়াও নবদম্পতিকে জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।
বিরাট ও আনুশকার রসায়নে মুগ্ধ হয়ে তাদের নিয়ে সিনেমা বানানোরও ঘোষণা দিলেন তারকা পরিচালক করণ জোহর!
আনুশকাকে ক্যাপটেন বিরাটের ঘরের ‘ভাইস-ক্যাপটেন’ বলেও মন্তব্য করেছন বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ!
