২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম্য তরুণী এভ্রিল

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিতর্কিত প্রতিযোগী হয়ে সারা দেশের আলোচিত নাম হয়েছিলেন এভ্রিল। মিস ওয়ার্ল্ড হতে না পারলেও মিডিয়ায় মডেলিং ও অভিনয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে ব্যস্ত এ তরুণী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 06:42 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

৭ ডিসেম্বর অন্তর্জালে উন্মোচিত হয়েছে এভ্রিলের নতুন মিউজিক ভিডিও।

কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘রূপালি আঁচল’ গানটিকে সূত্র ধরে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

মিউজিক ভিডিওতে মডেল হিসেবে এভ্রিলের সঙ্গে জুটি বেঁধেছেন রকিব।

‘রূপালি আঁচল’ গানটি অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিএমভি-র ব্যানারে।

মিউজিক ভিডিওতে এভ্রিলকে দেখা যাবে, গ্রামের এক প্রাণোচ্ছল তরুণীর চরিত্রে।

কাজটি প্রসঙ্গে এভ্রিল বললেন, “কাজটি করে ভালো লেগেছে। প্রকাশের পর থেকে খুব সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন।

তাছাড়া গানটি যেমন সুন্দর তেমনি গল্পের প্রেক্ষাপটও প্রেমময় আবেগের। যে আবেগ আমরা সবাই মনে মনে ধারণ করি। এটা প্রিয়জনের জন্য অপেক্ষার আবেগ।

আশা করছি সবার ভালো লাগবে।”

অন্যদিকে গানটির কণ্ঠশিল্পী ঐশী বলেন, ‘‘এই গানটি আমার ‘হাওয়া’ অ্যালবামের। আমি সাধারণত যে ধরনের গান করি এটি তার চেয়ে বেশ আলাদা। আর ফিল্মের গল্পটিও বেশ রোমান্টিক। আশা করছি সবার ভালো লাগবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও মিউজিক্যাল ফিল্মটি দেখা যাবে বাংলাফ্লিক্স-এ।

এছাড়া গানটির অডিও শোনা যাবে বাংলালিংক ভাইব, জিপি মিউজিক, রবি-এয়ারটেল ইয়োন্ডার মিউজিকসহ অনলাইনের বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।