২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা পারিশ্রমিকে ছয় শিল্পীর 'দেশপ্রেম'

বিজয় দিবস উপলক্ষে ছয় তরুণ শিল্পীর কণ্ঠে নির্মিত হলো গান ‘দেশপ্রেম’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 09:29 PM

Updated : 12 Apr 2022, 12:50 AM

‘দিয়ে গেছে বীরেরা স্বাধীনতা/ উন্নত শিরে তাই বাঁচতে পারি/ রাখতে হবে সবার খেয়াল/ সম্মান যেন তার রাথতে পারি’-এমন গানের কথায় নির্মিত হলো নতুন গান দেশপ্রেম। হালের ছয় তরুণ সংগীতশিল্পী এতে কণ্ঠ দিয়েছেন।

কাজী শুভ, মিলন, সাফায়েত, অয়ন চাকলাদার, ইভান ইভু এবং স্নেহাশীষ ঘোষের কণ্ঠে সম্প্রতি গানটির রেকর্ডিং ও মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে।

গানটির কথা ও সুর করেছেন স্নেহাশীষ ঘোষ। তিনি বলেন, “এ গানের মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম শুধু মুখে উচ্চারণেই যেন সীমাবদ্ধ না হয়ে যায়, তা যে বুকে ধারণের বিষয় তা গানে গানে স্মরণ করিয়ে দিতে আমাদের এ উদ্যোগ। গানটি নির্মাণের সঙ্গে জড়িতারা কেউই পারিশ্রমিক নেননি। দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই এমনটি করা।”

গানটির সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গত ২৮ নভেম্বর ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।