২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন প্রভাসের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আলিয়া?

শ্রদ্ধা কাপুরের পরিবর্তে ‘বাহুবলী’ তারকা প্রভাসের নতুন সিনেমা ‘সাহো’র জন্য প্রস্তাব করা হয়েছিল আলিয়া ভাটকে। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 06:13 PM

Updated : 12 Apr 2022, 12:49 AM

‘বাহুবলী-টু’র অভাবনীয় সাফল্যের পর ভারতের অন্যতম দামী তারকায় পরিণত হওয়া প্রভাসের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন প্রায় সকল নামী-দামী অভিনেত্রীই।

কিন্তু প্রস্তাব পেয়েও সে সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন ‘হাইওয়ে’ অভিনেত্রী আলিয়া ভাট! কী সেই কারণ যার জন্য প্রভাসের বিপরীতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি?

বলিউড লাইফ’কে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া অভিনেত্রী’র এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এ মুহূর্তে খুব বেছে বেছে কাজ করছেন আলিয়া। ভালো এবং গুরুত্বপূর্ণ চরিত্র না পেলে নাকি ছবি ফিরিয়ে দিচ্ছেন তিনি।

স্রেফ সৌন্দর্য্য দেখানো নারী চরিত্রে অভিনয়ে আগ্রহী নন তিনি বরং যে ছবিতে তার চরিত্রের গভীরতা রয়েছে এবং অভিনয় দেখানোর সুযোগ রয়েছে তেমন ছবিতেই আগ্রহী মহেশ ভাট কন্যা। এ কারণেই ‘সাহো’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

‘বাহুবলী’ মাতানো প্রভাস-আনুশকা জুটিকেই ‘সাহো’তে দেখতে চেয়েছিলেন দর্শক।

কিন্তু আনুশকা শেঠি নয় বরং এ ছবিতে কোনো বলিউড অভিনেত্রীকেই চাইছিলেন পরিচালক এস শঙ্কর। তাই আলিয়ার ফিরিয়ে দেওয়া চরিত্রে পরবর্তীতে নেওয়া হয়েছে শ্রদ্ধা কাপুরকে।

সম্প্রতি মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমার শুটিং শেষ করলেন আলিয়া। সামনেই তাকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায়। এতে রণবীর-আলিয়ার সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।