২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার গল্পে নির্মিত হলো নাটক ‘মনজুড়ে’

ষাটের দশকের জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের কাহিনির আদলে নির্মিত হয়েছে নাটক ‘মনজুড়ে’। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 08:21 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

‘মনজুড়ে’র শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা। জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীকের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাহাত হোসেন।

২২ ও ২৩ নভেম্বর গাজীপুরের ভাদুমবাজারে শুটিং শেষ হয়েছে।

নাটক প্রসঙ্গে নির্মাতা রাহাত মাহমুদ বলেন, “নাটকের গল্পটি সিনেমাটিক। নায়িকার জন্য নায়কের গ্রাম ছেড়ে শহরে যাওয়া। তিলে তিলে পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়ে যখন নায়িকার কাছে ফিরে আসে, তখন আগের দৃশ্যগুলির কথা মনে পড়ে। নাটকটিতে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে।”

কিশোর বয়সে তৌসিফের মা-বাবা দুর্ঘটনায় মারা গেলে তার আশ্রয় জোটে গ্রামে, মামার বাড়িতে। শহরের অবস্থাপন্ন পরিবারে অতি আদর-যত্নে বেড়ে ওঠা তৌসিফ অকালে এতিম হয়ে বুঝতে পারে জীবনের রূঢ় বাস্তবতা।

তবুও তার জীবনের একমাত্র স্বস্তির আশ্রয় মামাতো বোন তানজিন তিশা।

এদিকে তিশার ইচ্ছা নায়িকা হওয়ার। তিশার স্বপ্ন-পুরণে অঙ্গিকারবদ্ধ তৌসিফ গ্রাম ছেড়ে চলে যায় শহরে। কিন্তু ফিরে এসে কী দেখে ?

“দর্শক টানটান উত্তেজনা নিয়ে নাটকটি দেখবেন”-এমন আশা ব্যক্ত করলেন পরিচালক।

নাটকটি শিগগিরই প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।