২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ‘বাংলা‌দেশ ফে‌স্টিভাল’

২০১৮ সালের ২৮ ও ২৯ এপ্রিল কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ ‘বাংলাদেশ ফেস্টিভাল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 10:24 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

বাংলাদেশ ফেস্টিভালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন কিংবদন্তী বাংলাদেশী তারকারা। এদের মধ্যে ছি‌লেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত, আঁখি আলমগীর, মৌটুসি, চন্দন সিনহা, চিত্রনায়ক ফেরদৌস, মৌসুমী ও ওমর সানিসহ আরো অ‌নেকে।

২০১৬ এর উৎসবে শুভেচ্ছাবাণী দিয়েলিছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন, টরন্টো মেয়র জন টরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অন্টারিওর ইমিগ্রেশন মিনিস্টার লরা এ্যালবেনিজ, এডুকেশন মিনিস্টার মিটজি হান্টার, এনডিপির জগমিত সিং, অন্টারিও কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন এমপিপি, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি সহ আরো অনেকে।

প্রতি বছর ৭২ সদস্যের একটি দল এই আয়োজনকে সফল করতে দিনরাত কাজ করে। খুব শীঘ্রই ফেস্টিভাল উদযাপন কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করা হবে।

চতুর্থ বাংলাদেশ ফেস্টিভাল প্রসঙ্গে সাপ্তাহিক ‘বাংলা মেইল’ সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু জানান, চতুর্থ বাংলাদেশ ফেস্টিভালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে।

প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন অনুষ্ঠান মঞ্চ।