২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের জন্য প্রস্তুত মানুষী ছিল্লর?

রোববার ভারতের মাটিতে পা রাখেন ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ খেতাবজয়ী মানুষী ছিল্লর।  মুম্বাই বিমানবন্দরে সর্বসাধারনের ভালোবাসায় সিক্ত হন তিনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 08:07 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

১৭ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট ভারতে ফিরিয়ে আনার কৃতিত্ব তারই! ষষ্ঠ ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী মানুসীকে ঘিরে তাই উচ্ছ্বাসের শেষ নেই জনতার। মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় কায়দায় বরণ করে নেয়া হয়েছে মানুষীকে। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে তাই টুইট পোস্টে সবাইকে জানিয়েছেন কৃতজ্ঞতা।

টুইট পোস্টে মানুষী লিখেছেন, “থ্যাঙ্ক ইউ ইন্ডিয়া, আমাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়ার জন্য!” সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে হাতে ফুলের তোড়া ও কপালে লাল তিলক কাটা মানুষীকে দেখতে লাগছিলো অনবদ্য!

 

বিপিএস মেডিক্যাল কলেজেরে ছাত্রী মানুষী কি পেশা হিসেবে ডাক্তারীকেই বেছে নেবেন নাকি ভারতের সাবেক বিশ্বসুন্দরীর দেখানো পথে পা বাড়াবেন বলিউডে? এ প্রশ্ন এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে সবার মনে। বলিউড বিশেষজ্ঞদের মতে, ধ্রুপদী নাচে পারদর্শী মানুসীর বলিউডে জনপ্রিয়তা পাওয়ার মতো সব ধরণের গুণাবলীই রয়েছে। এমনকি মিস ওয়ার্ল্ড আসরে ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার জনপ্রিয় ‘নাগর সাঙ্গ ঢোল বাজে’ গানের সঙ্গে নাচতেও দেখা গেছে তাকে।

তবে এ বিষয়ে মানুষীর মুখ থেকে এখনও স্পষ্ট করে কিছু শোনা যায়নি। তবে ঐশ্বরিয়া, সুস্মিতা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো মানুষীকেও দেখা যাবে বলিউডের পর্দা মাতাতে এমনটাই আশা ভক্তদের।