২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতলো তৌকিরের ‘অজ্ঞাতনামা’ 

শেষ হলো সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭। উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করলো বাংলাদেশের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 02:45 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘সার্ক চলচ্চিত্র উৎসব’ ও ‘সার্ক কালচারাল সেন্টার শ্রীলংকা’ এর উদ্ধর্তন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা। শ্রীলংকার রাজধানী কলম্বোতে ২১ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত ‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭’তে সেরা চিত্রনাট্যের পুরষ্কার জিতলেন তৌকির আহমেদ।

সার্কভুক্ত ৮ দেশের ১৬ টি সিনেমা এ বিভাগে প্রতিযোগীতা করেছিলো। প্রতিযোগীতায় বিচারকমন্ডলীর বিচারে সেরা চিত্রনাট্য পুরষ্কার অর্জন করেন নির্মাতা তৌকির। ‘অজ্ঞাতনামা’ ছাড়াও উৎসবে প্রদর্শিত হয়েছিলো জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমি ও প্রেমি’ সিনেমাটি। দুই নির্মাতাই সার্কের আমন্ত্রণে উৎসবে যোগদান করেছিলেন।

সমাপনী অনুষ্ঠানের অতিথি, বিচারক বোর্ডর সদস্যবৃন্দ, সার্ক সদস্য রাষ্ট্রে কূটনৈতিকবৃন্দ, সার্কের পরিচালকবৃন্দ ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তৌকির আহমেদ এর হাতে পুরষ্কার তুলে দেন সার্কের মহাসচিব ও উৎসব কর্তৃপক্ষ।

প্রতিযোগিতায়  ‘মাষ্টার’ বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিলবাগচির এক দিন’। ২৫ নভেম্বর সার্ক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে শ্রীলংকা সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুরষ্কার ঘোষনা করা হয়।

২০১৫ সালে একুশে বইমেলায় প্রকাশিত হওয়া ‘অজ্ঞাতনামা’ বইটির চিত্রনাট্য লেখেন তৌকির নিজেই। ২০১৬ সালে নির্মিত চলচ্চিত্রটি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থ চলচ্চিত্র।