২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ওয়ার্ল্ডের ফাইনালে জেসিয়া

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে বিজয়ী হয়ে ১২০ সুন্দরীর মধ্য থেকে সেরা ৪০-এ জায়গা করে নিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 07:01 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

প্রতিযোগিতার ফাইনাল মঞ্চে দেখা যাবে তাকে। সাফল্যের বার্তাটি নিজেই দিয়েছেন জেসিয়া।

রোববার রাতে তার ফেইসবুক পেইজে লেখেন, “বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য ও দেশবাসীর দোয়ায় আমি সেরা ৪০-এ জায়গা করে নিয়েছি। ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ বিজয়ী হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন।”

Image
ছবি: জেসিয়ার ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

ছবি: জেসিয়ার ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

তার এ সাফল্যে প্রশংসায় ভাসছেন চারদিক থেকে। অন্যান্য দেশের সুন্দরীদের পাশাপাশি বাংলাদেশিরাও শুভেচ্ছা জানাচ্ছেন পুরান ঢাকার এ তরুণীকে।

এবার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে ১২০ দেশের প্রতিযোগীকে মোট ২০টি দলে ভাগ করা হয়। জেসিয়া ছিলেন গ্রুপ সিক্সে। লড়াই করেছেন কানাডা, ইথিওপিয়া, বতসোয়ানা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সুন্দরীদের সঙ্গে।

প্রতিযোগিতায় অংশ নিতে জেসিয়া ১৯ অক্টোবর পাড়ি জমিয়েছেন চীনে। ফাইনাল রাউন্ডে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে।