যে কারণে আজও জনপ্রিয় ‘ওম শান্তি ওম’
৯ নভেম্বর মুক্তির ১০ বছর পূর্ণ করলো ফারাহ খান পরিচালিত মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘ওম শান্তি ওম’। জেনে নিন কী কারণে আজও জনপ্রিয় শাহরুখ-দীপিকা জুটির এ সিনেমাটি।
১. শাহরুখ-দীপকা জুটি:
এ ছবির মাধ্যমে দর্শকপ্রিয়তা পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন জুটি। এ ছবিতে সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শান্তিপ্রিয়া চরিত্রে নবাগতা দীপিকার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। অন্যদিকে ওম প্রকাশ চরিত্রে শাহরুখের ব্যতিক্রমধর্মী অভিনয়ও হয়েছিল প্রশংসিত। এ ছবিতে শাহরুখ-দীপিকা জুটির জমজমাট পর্দা রসায়নের সঙ্গে নব্বই দশকের শাহরুখ-কাজল জুটিকেও তুলনা করে থাকেন অনেকে।
২. তারকা সমাবেশ:
৩. ভারতীয় সিনেমার সোনালি যুগের সফল চিত্রায়ণ:
৪. মন মাতানো গান:
৫. চমৎকার গল্প:
‘ওম শান্তি ওম’-এর ব্যতিক্রমধর্মী ও মর্মস্পর্শী গল্প মন ছুঁয়েছিল দর্শকের। রূপালি জগতের আবেদনময়ী অভিনেত্রী শান্তিপ্রিয়ার করুণ মৃত্যু ও চলচ্চিত্র দুনিয়ার কিছু কালো অধ্যায় এ সিনেমায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় সিনেমার সোনালি যুগ ও বর্তমান বাণিজ্যিক ধারার ছবির একটি মেলবন্ধনও দেখানো হয়েছে এ সিনেমার মাধ্যমে।
