২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

১২-২০ বছর বয়সী শিশু-কিশোরদের চলচ্চিত্রে আগ্রহী করে তোলার লক্ষে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ‘১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৭-১৮’র আয়োজন করেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 07:03 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

রোববার সকাল ১০ টায় সিলেট বিভাগের হবিগঞ্জ এবং খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা শিল্পকলায় কর্মশালার জেলা পর্যায়ের কার্যক্রমের সূচনা হয়।

পর্যায়ক্রমে ৫-৮ নভেম্বর কুষ্টিয়া, ১০-১৩ নভেম্বর বাগেরহাট, ২০-২৩ নভেম্বর সাতক্ষীরা, ২৫-২৮ নভেম্বর খুলনা,  ১০-১৩ নভেম্বর মৌলভিবাজার, ১৫-১৮ নভেম্বর সিলেট, ২০-১৩ নভেম্বর সুনামগঞ্জে কর্মশালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃদুল মামুন।

৬৪ জেলা শিল্পকলায় এই কর্মশালার পাঠদান করবেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীবৃন্দ এবং নির্মাণ কার্যক্রম তত্ত্বাবধান করবেন তরুণ চলচ্চিত্র কর্মীবৃন্দ। ইউনিসেফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি সমন্বয় করছেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।