নতুন গানে বেলাল খান ও ঐশি
হালের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী বেলাল খান ও ঐশি। দুজনের কণ্ঠে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে বেশকিছু গান। এবার তারা কন্ঠ দিলেন নতুন গানে।
ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর বেলাল খান নিজেই করেছেন। ম্যাক্স ব্যাগ নিবেদিত এই গানটির মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে সম্প্রতি। এতে মডেল অভি ও তাহিরাকে জুটিবদ্ধ হয়েছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতের নানা স্থানে এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্রকার সৈকত নাসির।
নতুন গান প্রসঙ্গে গ্লিটজ’কে বেলাল খান বলেন, “গানটির কথা অসাধারণ, সুরও দারুণ হয়েছে। গানের সঙ্গে মিল রেখে সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সৈকত নাসিরের নির্মাণ সম্পর্ক নতুন করে কিছু বলার নেই। কক্সবাজারে গানটির শুটিং হয়েছে। পুরো শুটিংটিই একটি ভ্রমনের মতো করে করা হয়েছে। নতুন দুই মুখ অভি ও তাহেরার ভিন্নধর্মী রোমান্টিক দৃশ্য শ্রোতাদের ভালো লাগবে। আশা করি গানটি সবার ভালো লাগবে।”
ঐশী বলেন, “বেলাল ভাইয়ের সুর ও মিউজিক এই গানটি মাস তিনেক আগে রেকর্ডিং করা হয়। যখন করি তখনই মনে হয়েছে দারুন কিছু হচ্ছে। অবশেষে দারুন কিছুই হয়েছে। গান এবং ভিডিও দুটি দেখেই দর্শক-শ্রোতারা মুগ্ধ হবেন।’
ম্যাক্স ব্যাগ নিবেদিত এস এ প্রডাকশনের ব্যানারে নির্মিত গানটি একই নামে প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
