২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ক্রাচের কর্নেল’

এই প্রথম দেশের বাইরে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যদল বটতলা প্রযোজিত নাটক ‘ক্রাচের কর্ণেল’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 09:39 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

ভারতের জলপাইগুড়ি ও কোচবিহারে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ক্রাচের কর্নেল’। কর্নেল তাহের-এর জীবনভিত্তিক বহুল আলোচিত উপন্যাস ‘ক্রাচের কর্নেল’ থেকে এর নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

এ প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকাসহ ঢাকার বাইরে মোট ১৭টি প্রদর্শনী করেছি আমরা। সে ধারাবাহিকতায় এবারই দেশের বাইরে পা ফেলছে ‘ক্রাচের কর্নেল’। আগামী ২৮ ও ২৯ অক্টোবর মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের বাইরে ভারতের কয়েকটি নাট্যাৎসবে। এছাড়াও আগামী মাসে ভারতের বহরমপুরে ‘রঙ্গাশ্রম নাট্য উৎসব’-এও অংশ নিবো আমরা।”

আগামীকাল ২৮ অক্টোবর সন্ধ্যায় ভারতের জলপাইগুড়ি’র ‘ফ্রেন্ডস ড্রামাটিক ক্লাব’-এর আয়োজনে নাটকটির ১৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পরদিন নাটকের দলটি রওয়ানা দিবে কোচবিহারে আরেকটি নাট্যোৎসব ‘কোচবিহার থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৭’তে অংশগ্রহণের উদ্দেশ্যে। মধ্য কোচবিহার থিয়েটার গ্রুপের এই আয়োজনে ২৯ অক্টোবর, রবীন্দ্রভবন মিলনায়তনে সন্ধ্যায় ‘ক্রাচের কর্নেল’এর ১৯তম প্রদর্শনী হবে।

তিনদিনের নাট্যভ্রমণ শেষে ৩০ অক্টোবর বাংলাদেশে ফিরে আসবে ‘ক্রাচেল কর্ণেল’ কলাকুশলীরা।