২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চঞ্চল-প্রীতির ধারাবাহিক ‘ডুগডুগি’

৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজানের নতুন ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সানজিদা প্রীতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 08:54 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

নাটকটির গল্পে দেখা যাবে, আহসান কবির টিউশনি করার পাশাপাশি লিফলেট বিলি করে। তার ধারণা লিফলেটে যে দশটি পয়েন্ট আছে, সবাই যদি তা মেনে চলেন তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হবে। লিফলেট বিলি করতে গিয়েই তাকে নানান হয়রানির মধ্যে পড়তে হচ্ছে।

অন্যদিকে, রেহনুমা একটি শোধনাগারে কাজ করে। প্রতিষ্ঠানটি মনে করে, মানুষের অসুখ তিন প্রকার- শারীরিক, মানসিক ও সামাজিক। প্রথম দুইটি রোগের প্রতিকারের ব্যবস্থা থাকলেও সামাজিক ব্যাধির কোনও কার্যকর প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এই ব্যাধি নিয়েই তারা কাউন্সিলিং করে। ঘটনাক্রমে পরিচয় হয় দু’জনের। চরিত্র দু’টিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সানজিদা প্রীতি।

এতে আরও অভিনয় করেছেন ডা. এজাজ, আজমেরী হক বাঁধন, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, আব্দুল্লাহ রানা, শাহনাজ খুশী, শাহেদ আলী, শামীমা নাজনীন, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহরিন, সাজ্জাদ হুসাইন, হায়দার কবীর মিথুন, শফিক মুক্তা, আল আমিন সবুজ প্রমুখ।

নাটকটি এনটিভিতে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে।