পরিচয়পত্র পেলেন অভিনয় শিল্পীরা
নিজেদের পরিচয়পত্র পেলেন নাট্য শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সদস্যরা। শুক্রবার নিকেতনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র গ্রহণ করেন তারা।
পেশা হিসেবে অনেকে অভিনয়কে বেছে নিলেও এতদিন তাদের কোনো পরিচয়পত্র ছিল না। ফলে নানা সময়ই দুর্ভোগে পড়েন শিল্পীরা। সে বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেয় শিল্পী সংঘ।
তেমনটাই বললেন সভাপতি শহিদুল আলম সাচ্চু “শুটিংয়ের কাজে শিল্পীদের অনেক রাতে ও ভোরে চলাচল করতে হয়। নানা সময়ই আইনশৃংখলা বাহিনীর কাছে যাতে শিল্পীরা হয়রানির শিকার না হয় সেকারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
বর্তমানে সংগঠনটি সাত’শ সদস্য রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেককেই পরিচয়পত্র প্রদান করা হবে।
পরিচয়পত্র দেখিয়ে শিল্পীরা ল্যাবএইডসহ বেশ কিছু ক্লিনিকে চিকিৎসায় ছাড় পাবেন। সঙ্গে সুপারশপে বাজার করতে গেলেও ছাড় পাবেন, বলেছেন সাচ্চু।
১০ ফেব্রুয়ারি নির্বাচনে শিল্পী সংঘের বর্তমান কমিটি গঠন করা হয়।
