২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘর ভাঙলো নোভার

ঘর ভাঙলো মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নোভার। তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 06:31 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

এগারই নভেম্বর ২০১১ সংসার জীবন শুরু করেন নোভা। স্বামী নির্মাতা রায়হান খানের সঙ্গে প্রায় দুই বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। বিয়ের সাড়ে পাঁচ বছরের মাথায় ভাঙলো তাদের সংসার।

চলতি বছর ২৬ অগাস্ট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা কাজী অফিসে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করেন।

Image
ছবি:নোভার ফেইসবুক প্রোফাইল থেকে নেওয়া

ছবি:নোভার ফেইসবুক প্রোফাইল থেকে নেওয়া

নোভা গ্লিটজকে বললেন, “তার প্রতি আমার পূর্ণ সম্মান আছে, ভালোবাসাও আছে। কিন্তু ব্যবহারিক জীবনে সম্পর্কের ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে যে ধরনের দায়িত্বের ব্যাপারগুলো আছে তা ওর মধ্যে ঘাটতি ছিলো। ফলে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। আমি চাইছিলাম না আমাদের সন্তান সে দৃশ্য সবসময় দেখুক। তাই আমরা দু’জন সমঝোতার ভিত্তিতেই আলাদা হয়ে গেছি।”

স্বামীর সম্মান ক্ষুণ্ন হয় এমন কিছু না লিখতে গণমাধ্যমের কাছে অনুরোধ জানিয়ে নোভা আরও বলেন, “সবার কাছে চাওয়া থাকবে ওর সম্মান ক্ষুণ্ন হয় এমন কিছু লিখবেন না। আমাদের সন্তান দুজনের কাছেই সমানভাবে থাকছে। এমনও হতে পারে রায়হান যদি নিজেকে বদলে নেয় আমরা আবারও একসঙ্গে সংসার করতে পারি।”

নোভা জানান, বর্তমানে সন্তান লালন-পালন ছাড়াও তিনি উপস্থাপনা ও অভিনয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। বর্তমানে বিটিভি ও বাংলাভিশনে দুটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন বিটিভির প্রথম ধারাবাহিক ডেইলি সোপ ‘দ্য জেনারেশন’সহ আরও দুটি ধারবাহিক নাটকে।