২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপূর্ব’র বিপরীতে শখ ও মৌসুমী হামিদ

ত্রিভুজ প্রেমের গল্পে জড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় তিন অভিনয়শিল্পী অপূর্ব-শখ ও মৌসুমী হামিদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 09:14 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

‘ব্রেকআপ-১’ ও  ‘ব্রেকআপ-২’ নাটকের ব্যাপক জনপ্রিয়তার পর সম্প্রতি ‘ব্রেকআপ-৩’ শিরোনামে সেই নাটকটির আবারও সিকুয়্যাল নির্মাণ করলেন নির্মাতা মেহেদী হাসান জনি। নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন শখ ও মৌসুমি হামিদ।

ত্রিভুজ প্রেমের গল্পে এগিয়েছে মৌসুমী হামিদ, শখ ও অপূর্বর ‘ব্রেক আপ-৩’ নাটকটি।

নাটকটি সম্পর্কে নির্মাতা জানান, “আমার অনেক ভালোলাগার একটি কাজ এটি। ‘ব্রেকআপ-১’ নাটকটি প্রচার হওয়ার পর থেকে এতো সাড়া পাচ্ছিলাম যে তা বলে বোঝাতে পারবনা। দর্শকদের আগ্রহ আর ভালোবাসার কারণে পর পর দুইবার ‘ব্রেকআপ’-এর সিকুয়্যাল নির্মাণ করি।আশা করি এইবারও দর্শকরা নিরাশ হবেননা।”

উল্লেখ্য, আসছে ৫ অক্টোবর এটিএন বাংলায় রাত ১০ টা ৫৫ মিনিটে নাটকটি প্রচার হবে।