ফেইসবুকে ট্রল এভ্রিল: কী বলছেন তারকারা?
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়ে নানা বিতর্কে জড়িয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন জান্নাতুল নাঈম এভ্রিল।
বিচারকদের রায়ে নয় বরং আয়োজকদের পছন্দেই নির্বাচিত হয়েছেন তিনি, এমন ইস্যু থেকে আলোচনায় আসা এভ্রিলের অতীতও সামনে চলে আসে গণমাধ্যম বরাতে। জানা যায়, নিজের ১৬ বছর বয়েসে বিয়ে করেছিলেন তিনি। যদিও তিন মাসও টেকেনি সেই বিয়ে। বাল্যবিবাহ মানতে পারেননি বলে ঘর ছেড়ে পালিয়ে এসেছিলেন নাটকীয়ভাবে। সেই এভ্রিল হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এমন খবরে নিন্দার ঝড় ওঠে ফেইসবুক জুড়ে। কেন তথ্য গোপন করলেন এভ্রিল? এদিকে, সাহসী মেয়ের কাণ্ডে প্রশংসাও কম জুটছে না।
