নবমী ও দশমীতে পূজার দুই নাটক
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার অনুষ্ঠানমালায় প্রচারিত হবে দুটি নাটক।
২৯ সেপ্টেম্বর প্রচারিত হবে দয়াল সাহার রচনায়, বি.ইউ. শুভ’র পরিচালনায় নবমীর বিশেষ নাটক ‘পূজার ডায়েরী’। নির্মাতা জানান, ত্রিভূজ প্রেমের গল্পে নাটকটি এগিয়েছে। সামাজিক মর্যদার লড়াইয়ের মধ্য দিয়ে গল্প নিয়ে নির্মিত এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল, সারিকা, এস এন জনি প্রমুখ। রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলার পর্দায়।
নির্মাতা জানান, প্রেম ও দূর্গা নামের দুই যুবক-যুবতীর প্রেমের গল্পে এগিয়েছে নাটকটির কাহিনী। প্রেম নামের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক বেকার যুবক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দূর্গা নামের ধনী বাবা-মার একমাত্র সুন্দরী কন্যাকে ভালোবাসতো। পড়াশোনার কারণে দেশের বাইরে চলে যাওয়ার পর সে জানতে পারে বন্ধু জয়দেবের সঙ্গে বিয়ে হয়ে গেছে দূর্গার। এরপর দীর্ঘ সাত বছর পর দেখা হয় প্রেম আর দূর্গার। হারানো প্রেমের মর্মস্পর্শী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
নাটকটিতে অভিনয় করেছেন আমিন খান, রোমানা আক্তার পুতুল, ওবিদ রেহান, আলি আজাদ প্রমুখ।
