বিয়ের পিঁড়িতে বেনজির ইশরাত
বিয়ের পিঁড়িতে বসছেন এই প্রজন্মের মডেল ও উপস্থাপিকা বেনজির ইশরাত আঁখি। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পারিবারিকভাবে বিয়ে হচ্ছে তার।
পাত্রের নাম নাজমুল হাসান তারেক, থাকেন লন্ডনে। পেশায় একজন চাকরিজীবী। শুক্রবার সন্ধ্যায় পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে বলে গ্লিটজকে জানালেন তিনি। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে তাদের। অনুষ্ঠানে অভিনেত্রী শবনম ফারিয়া, ঈশিকা খান সহ তার ঘনিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বিয়ের পর ১২ অক্টোবর লন্ডনে ফিরে যাবেন তারেক। ফিরবেন মাস তিনেক পর। তখন ঘটা করে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানান বেনজির। বিয়ের পর লন্ডনে থিতু হওয়ার কোনো পরিকল্পনা আছে কি না? এমন প্রশ্নে বেনজিরের সংক্ষিপ্ত উত্তর, ‘জানি না।’
২০০৫ সালের দিকে র্যাম্প মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় তার। শুরুতে মডেলিংয়ে ব্যস্ত হয়ে উঠলেও পরবর্তীতে উপস্থাপনায় থিতু হন তিনি।
