কে হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ?
চীনে অনুষ্ঠিতব্য মিসওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে জমে উঠেছে বাংলাদেশের বাছাইপর্ব।
বিশ্ব সুন্দরীদের কাঙ্খিত আসর 'মিসওযার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ওয়ার্ল্ড’য়ের ৬৭তম আসরে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রতিযোগী। ‘লাভেলো মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী হবেন যিনি, তিনিই এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে। এ মুহূর্তে অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্টের আয়োজনে বাংলাদেশে চলছে এর বাছাই পর্বের কাজ।
তিনি আরও জানান, টেলেন্ট রাউন্ড, কর্পোরেট রাউন্ড, ফটোশুট রাউন্ড সহ বিভিন্ন পর্ব শেষে গ্রান্ড ফিনালে রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। সেদিনই বিচারকের রায়ে খুঁজে পাওয়া যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশকে। টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’য়ের সঙ্গে আরো রয়েছেন সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভীশনসহ অন্যান্য প্রতিষ্ঠান।
