২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে ‘এখন তুমি অন্য কারো’র মিউজিক্যাল ফিকশন

ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে ‘এখন তুমি অন্য কারো’র মিউজিক্যাল ফিকশন। সোহেল অটলের লেখা, সুমন কল্যাণের সুর ও সংগীতে গানটি গেয়েছেন দিপু। ভিডিও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 05:36 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে চিত্রায়িত হয়েছে ফিকশনটি। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন দিপু, জনন্তী ও আসিফ।

পরিচালক ফরহাদ আহমেদ বলেন, “গানটি প্রথমবার শুনেই ভালো লেগে যায়। সে কারণে ভিডিওর জন্য বিশেষ পরিকল্পনা করি। মিউজিক্যাল ফিকশনের জন্য স্ক্রিপ্ট দেয় ‘আইডিয়াবাজ’ নামের প্রতিষ্ঠান। তাদের স্ক্রিপ্ট অনুযায়ী চিত্রায়ন করার চেষ্টা করেছি। কিছু প্রতিকূলতা ছিল। তবুও সবার ভালো লাগবে বলে আশা করছি।”

‘এখন তুমি অন্য কারো’র মিউজিক্যাল ফিকশন প্রকাশ হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান অগ্নিবীনা থেকে।

প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল জি সিরিজ মিউজিক এ দেখা যাবে ফিকশনটি।