২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাতিমার সঙ্গে আমিরের ঈদ উদযাপন

প্রতিবছরের মতো এবারও কুরবানির ঈদ উপলক্ষে বাড়িতে বড়সড় পার্টির আয়োজন করেছিলেন আমির খান। তবে অতিথির মধ্যে ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখকে দেখে কপালে চোখ উঠেছে অনেকেরই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 05:28 PM

#eid

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

নিতেশ তিওয়ারির ‘দঙ্গল’এ বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির আর ফাতিমা। এরপর নিজের প্রযোজনা সংস্থায় ফাতিমাকে সহকারি পরিচালক হিসেবেও চাকরি দেন তিনি।

তার পরবর্তী সিনেমা ‘ঠগস অফ হিন্দোস্তান’এ অভিনয়ও করছেন ফাতিমা।

তাহলে সহকর্মীকে বাড়িতে নিমন্ত্রণ জানানোতে চমকে ওঠার কি আছে? চমকের কারণ হলো সম্প্রতি এই দু’জনকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুজব!

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নিজের অর্ধেক বয়সী ফাতিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে আমিরের। আর তাই অনেকেই বলছেন ঈদের দিন আমিরের বাড়িতে সেজেগুজে উপস্থিত হয়ে সেই গুজবকেই প্রতিষ্ঠা করলেন ফাতিমা!

পার্টিতে আমির পত্নী কিরণ ও কন্যা আইরার পাশে দাঁড়িয়েই ছবি তুলেছেন ফাতিমা। সেই ছবি দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।