২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটপর্দায় তৃতীয় ও চতুর্থ দিনের বিশেষ সংগীতানুষ্ঠান

ঈদ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সেজেছে ছোটপর্দা। উৎসব রাঙাতে তারকাবহুল গানে গানে দর্শকমন হরণ করে নিতে চ্যানেলগুলোর আয়োজনসূচীতে থাকছে নানা চমক। গ্লিটজ পাঠকদের জন্য অনুষ্ঠানগুলোর সময়সূচী উপস্থাপিত হলো-

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 06:30 PM

Updated : 12 Apr 2022, 12:16 AM

এনটিভি

রাত সাড়ে ১২টায় একক সংগীতানুষ্ঠান ‘সাত রঙ’। এতে গান পরিবেশন করবেন শাকিলা জাফর।

এটিএন বাংলা

রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। এতে গাইবেন ড. মাহফুজুর রহমান।

একুশে টিভি

সকাল ১১টা ৩০মিনিটে ফোন লাইভ স্টুডিও কনসার্টে গাইবেন মমতাজ।

বৈশাখী টেলিভিশন

সকাল ১১টায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠান সোনালি দিনের স্বর্ণালী গান (৩য় পর্ব)। দুপুর  ১টা ১৫মিনিটে প্রচার হবে সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’ (৩য় পর্ব)।

এশিয়ান টিভি

রাত ১১টায় সরাসরি গাইবেন সৈয়দ আব্দুল হাদী।

ঈদের চতুর্থ  দিনের গানের অনুষ্ঠানমালা

এনটিভি

বিকাল ৫টা ১৫মিনিটে প্রচার হবে  সংগীতানুষ্ঠান বাবার মুখে শুনেছিলাম। পুতুলের উপস্থাপনায় এতে গাইবেন রাজা বশীর ও হুমায়রা বশীর।

রাত সাড়ে ১২টায় একক সংগীতানুষ্ঠান ‘সাত রঙ’। এতে গান পরিবেশন করবেন এন্ড্রু কিশোর।

এটিএন বাংলা

রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘ভালোবাসার স্মৃতি’। গাইবেন মারিয়া শিমু।

বাংলাভিশন

বিকেল ৫টা ১০মিনিটে প্রচার হবে ব্যান্ডের গানের অনুষ্ঠান ‘তারুণ্যের গান’। এতে গাইবেন শাফিন আহমেদ, মেহরিন, তপু ও সভ্যতা।

একুশে টিভি

সকাল সাড়ে ১১টায় ফোনো লাইভ স্টুডিও কনসার্টে গান পরিবেশন করবেন মিমি।

বৈশাখী টেলিভিশন

সকাল১১টায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে গানের অনুষ্ঠান ‘সোনালি দিনের স্বর্ণালী গান’ (৪র্থ পর্ব)। দুপুর  ১টা ১৫মিনিটে সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’ (৪র্থ পর্ব)।

এশিয়ান টিভি

রাত সাড়ে ১১টায় সরাসরি সংগীত পরিবেশন করবে তপন চৌধুরী ও দিনাত জাহান মুন্নি।