২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিনের ম্যাগাজিন অনুষ্ঠান ও সেলিব্রেটি শো

তারকাদের জীবনের নানা অনুষঙ্গের প্রতি দর্শকের আকর্ষণ বরাবরই। ঈদ উপলক্ষে তাই বিশেষ সেলিব্রেটি শো-তে তারকারাও খুলে বসেন কথার ঝাঁপি। তাদের নানা অজানা কথায় দর্শক বিনোদিত করতে ঈদের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে সেলিব্রেটি শো। সঙ্গে রয়েছে বিশেষ ম্যাগজিন অনুষ্ঠান। গ্লিটজ পাঠকের জন্য এই বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচী-

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 07:27 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

বিটিভি

রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘পরিবর্তন’। গ্রন্থনা ও উপস্থাপনায় আনজাম মাসুদ। থাকবে নাচ, গান ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নাট্যাংশ।

এটিএন বাংলা

রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘পাঁচফোড়ন’: উপস্থাপনায় মীর সাব্বির ও সাজু খাদেম। গেয়েছেন মেজবা রহমান, ফাহমিদা নবী ও প্রতীক হাসান। নির্মাণে ফাগুন অডিও ভিশন।

চ্যানেল আই

বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’: পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে কংস নদের পাড়ে।

রাত ১২টায় ‘ভালোবাসার বাংলাদেশ—পর্ব ২’: উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান।

একুশে টেলিভিশন

সকাল ১০টা ৩০ মিনিটে ‘তারকার হাট’: অতিথি অপু বিশ্বাস। উপস্থাপনায় ইমতু।

এনটিভি

রাত ৯টা ৫ মিনিটে সঞ্চালক যখন আলোচক: অংশগ্রহণে ফারাহ শারমিন, তানিয়া হোসেন, সামিয়া ও নওশীন।

আরটিভি

বিকেল ৫টা ২০ মিনিটে ‘এবং শাকিব খান—১’: উপস্থাপনায় মারিয়া নূর।

মাছরাঙা

রাত ৮টায় ‘লাইভ কুইজ’: অতিথি মনিরা মিঠু, সিদ্দিক। উপস্থাপনায় মারিয়া নূর।

চ্যানেল নাইন

বিকেল ৫টা ১০ মিনিটে ‘রুপালি তারকার আড্ডা’ : অংশগ্রহণে রোজিনা ও ইলিয়াস কাঞ্চন। উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস।

এশিয়ান টিভি

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ‘আমরা দুটি কেমন জুটি’ : ওমর সানী-মৌসুমী জুটির মুখোমুখি তানভীর তারেক।

সময় টিভি

রাত ১০টায় ‘বিশেষ সম্পাদকীয়’: অতিথি অমিতাভ রেজা। সঞ্চালক মোরশেদুল ইসলাম।