ঈদের দিনের ম্যাগাজিন অনুষ্ঠান ও সেলিব্রেটি শো
তারকাদের জীবনের নানা অনুষঙ্গের প্রতি দর্শকের আকর্ষণ বরাবরই। ঈদ উপলক্ষে তাই বিশেষ সেলিব্রেটি শো’তে তারকারাও খুলে বসেন কথার ঝাঁপি। তাদের নানা অজানা কথায় দর্শক বিনোদিত করতে ঈদের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে সেলিব্রেটি শো। সঙ্গে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতো রয়েছেই। গ্লিটজ পাঠকের জন্য সেসব অনুষ্ঠানগুলোর সময়সূচী-
বিটিভি
রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘ঈদ আনন্দমেলা’ । পরিকল্পনা ও গ্রন্থনা: হারুন-অর-রশীদ। উপস্থাপনায় রিয়াজ ও শাওন। থাকছে গান, তারকাদের নৃত্য ও সমসাময়িক বিষয় নিয়ে মজার মজার নাট্যাংশ।
এটিএন বাংলা
দুপুর ১টা ৩০ মিনিটে ‘কোজাকের বেশে বাংলাদেশে’ । অংশ নিয়েছেন ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, রম্যলেখক আহসান কবির, সংগীতশিল্পী মিলন মাহামুদ ও উপস্থাপক খন্দকার ইসমাইল। উপস্থাপনা সাহেদ আলী।
চ্যানেল আই
সকাল ১০টা ৩০ মিনিটে ‘ঈদ আনন্দ’ । উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। অংশগ্রহণে ক্ষুদে গানরাজের শিল্পীরা।
রাত ১২টায় ‘ভালোবাসার বাংলাদেশ—পর্ব ১’ । উপস্থাপনা ও পরিচালনায় জিল্লুর রহমান। অংশগ্রহণে রাজনীতিবিদ ও তাঁদের পরিবার।
একুশে টেলিভিশন
সকাল ১০টা ৩০ মিনিটে ‘তারকার হাট’ । অতিথি: আঁখি আলমগীর ও কণা।
আরটিভি
বিকেল ৫টা ২০ মিনিটে ‘আনন্দ আড্ডা’ । অতিথি: ইমন চক্রবর্তী, শোভন গাঙ্গুলি, স্বপ্নীল সজিব। উপস্থাপনায় দিঠি আনোয়ার।
বাংলাভিশন
বিকেল ৫টা ১০ মিনিটে ‘তারায় তারায় উৎসবের গল্প’ । অতিথি ফেরদৌস ও পূর্ণিমা। উপাস্থাপনায় সোনিয়া হোসেন।
মাছরাঙা
রাত ৮টায় ‘স্টার নাইট’ । অতিথি পূর্ণিমা। উপস্থাপনায় মারিয়া নূর।
এশিয়ান টিভি
সন্ধ্যা ৭টা ১০ মিনিট ‘গেম শো নেত্রীদের ঈদ আনন্দ’ । অংশগ্রহণে ফেরদৌস ওয়াহিদ, নকুল কুমার বিশ্বাস, এস ডি রুবেল, আঁখি আলমগীর।
সময় টিভি
রাত ১০টায় বিশেষ সম্পাদকীয়: অতিথি মোস্তফা সরয়ার ফারুকী। সঞ্চালক: মোরশেদুল ইসলাম।
