ছোটপর্দায় ঈদের দিনের চলচ্চিত্র
ছোটপর্দার ঈদ অনুষ্ঠানমালায় এবার নতুন চলচ্চিত্র মুক্তির পাশাপাশি পুরনো দর্শকপ্রিয় চলচ্চিত্রগুলোও প্রচারিত হতে যাচ্ছে।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০মিনিটে চ্যানেল আই’তে প্রচার হবে ‘শেষ কথা’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, আইরিন, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
এনটিভি
সকাল ১০টা ০৫মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। পরিচালক শাফীউদ্দিন শাফী। অভিনয়ে রয়েছেন শাকিব খান, জয়া হাসান, রাজ্জাক, সোহেল রানা, মৌসুমী হামিদ, মিশা সওদাগর প্রমুখ।
এটিএন বাংলা
সকাল সাড়ে ১০টায় ছায়াছবি ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। এফ আই মানিকের পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, রাজ্জাক, ববিতা, সুচরিতা, মিশা সওদাগর। দুপুর ২টা৩০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘আপন মানুষ’। পরিচালনা শাহ আলম মন্ডল। অভিনয়ে বাপ্পী, পরিমনি, মিশা সওদাগর।
বাংলাভিশন
সকাল ১০টা ১০মিনিটে ছায়াছবি ‘জান আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, আবুল হায়াত প্রমুখ।
একুশে টিভি
দুপুর ২টা ২৫মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘এক টাকার দেনমোহর’। অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস, মিশা। রাত ১১টা ২০মিনিটে ছায়াছবি ‘মোস্ট ওয়েলকাম-১’। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা, রাজ্জাক, সোহেল রানা, নতুন, মিশা।
আরটিভি
সকাল ১০টা ৪০মিনিটে ছায়াছবি ‘আজব প্রেম’। অভিনয়ে বাপ্পি চৌধুরী, আঁচল প্রমুখ। ২ টায় ছায়াছবি ‘একবার বলো ভালোবাসি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
জিটিভি
সকাল ১১টায় ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ২টা ৪০মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘প্রেম সংঘাত’। অভিনয়ে শাকিব খান, শাবনূর প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
দুপুর ২টা ৩০মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ছায়াছবি ‘লাভার নাম্বার ওয়ান’। রাত ১১টা ২০মিনিটে ছয়াছবি ‘মনের মাঝে তুমি’।
এশিয়ান টিভি
সকাল ১১টায় প্রচার হবে ছায়াছবি ‘এক বুক জ্বালা’। অভিনয়ে ফেরদৌস, শাকিব খান ও মৌসুমী। পরিচালনা শাহীন সুমন। দুপুর ২টা ৩৫মিনিটে ছায়াছবি ‘আমার জান আমার প্রাণ’। পরিচালনা সোহানুর রহমান সোহান। অভিনয় শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।
