জন-সাফার 'মিস ম্যাচ'
‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সিরিজের নাটক ‘মিস ম্যাচ’-এ জুটি বেঁধেছেন জন কবির ও সাফা কবির। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
নাটকে জন কবিরের বিপরীতে দেখা যাবে সাফা কবিরকে।
কাজটি নিয়ে দারুণ আশাবাদি সাফা। সাফা বলেন, "দর্শক আমাকে অসম প্রেম করতে দেখবেন নাটকের কাহিনিতে। এমন গল্পে আগে কখনো কাজ করা হয়নি।
জন ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক ফানও করেছি। জন ভাই আবির চরিত্রে অভিনয় করেছেন। আশা করছি, ‘মিস ম্যাচ’ নাটকটি দর্শকরা পছন্দ করবেন।"
নাটকটি আরটিভির পর্দায় দেখানো হবে ঈদের সপ্তম দিন রাত ১০টায়।
