২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে তারকাদের টাইগার-বন্দনা

প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের রোমাঞ্চকর জয়ে সাধারণ মানুষের পাশাপাশি খুশির জোয়ারে ভাসছেন বিনোদন জগতের তারকারাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:33 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

উচ্ছ্বাস প্রকাশের মাধ্যম হিসেবে তারকারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুককে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ফেইসবুকে লিখেছেন, “ক্রিকেটের আফিমটা আমাদের জন্য খুব জরুরী। এতো এতো হতাশা, রাগ, ক্ষোভ, অপ্রাপ্তি, অনিয়ম, অন্যায়, ট্রাফিক, বঞ্চনার মাঝে একটু মুখে হাসি, সব ভুলে বুঁদ হয়ে থাকার অবলম্বন বাংলা বাঘের হুংকার। ক্রিকেটের মতো আর সব কিছু যদি এমন হতো !!!! আহা !!!”

অভিনেতা মিশু সাব্বির লিখেছেন, “তোমরা সবসময় বাংলাদেশের মুখে হাসি ফোটাও।  সাকিব-আল-হাসান, মুশফিকুর রহিম, শাব্বির রহমান তোমরাই আমাদের নায়ক।”

রওনক হাসান:

 

মিশু সাব্বির:

 

ছোট ও বড় দুই পর্দাতেই সমান জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।”

পরিচালক ও চিত্রনাট্যকার অনন্য মামুন লিখেছেন, “ঈদের আগেই ঈদের উপহার, সাবাস বাংলাদেশ।”

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, “বাংলাদেশ, আমার দেশ।”

টাইগারদের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়ে চিত্রনির্মাতা মোস্তফা সওয়ার ফারুকী লিখেছেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়!”

সরওয়ার ফারুকী:

 

চঞ্চল চৌধুরী:

 

অনন্য মামুন:

 

টাইগারদের দুর্দান্ত জয়ে ঈদের ছটি একদিন বাড়িয়ে দেয়া হোক- এমনটা দাবীও জানিয়েছেন অনেকে! তাদেরই একজন সংগীতশিল্পী খৈয়াম শানু সন্ধি লিখেছেন, “এই জয়ে সরকারিভাবে ঈদের ছুটি একদিন বাড়িয়ে দেয়া হোক।”

অনেকের মন্তব্যে আবার ছিলো নিরাপত্তার ভয়ে অস্ট্রেলিয়া দলের খেলা বাতিলের পূর্ব সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গ!

অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, “নিরাপত্তা!!! তাই না ভাইয়া! এবার বুঝেছো কেন আসতে চাও না? চিয়ার্স বাংলাদেশ দল!”

সিয়াম আহমেদ:

 

খৈয়াম শানু সন্ধি: