দশ ব্যান্ডের গানে ‘রকহোলিক-৪’
তরুণদের জনপ্রিয় দশ ব্যান্ডদলের গান নিয়ে তৈরি মিশ্র অ্যালবাম ‘রকহোলিক-৪’ ডিজিটাল রিলিজ পেলো। অ্যালবামে রক ও ফোক ঘরানার ব্যান্ডগুলোর একটি করে মোট ১০ টি গান আছে।
অ্যালবাম মুক্তি উপলক্ষে গতকাল (২৮ অগাস্ট) ধানমন্ডির ইএমকে সেন্টারে আয়োজন করা হয় এক রক আড্ডা। এতে অ্যালবামে অংশ নেয়া ব্যান্ডগুলোর মধ্যে ৭টি ব্যান্ড গান গেয়ে মাতিয়ে তুলেছিলো দর্শকদের। মাত্র ১ টাকার বিনিময়ে ইভেন্টটি উপভোগ করেছে তরুন সংগীতপ্রেমীরা এবং অ্যালবামের গানগুলো তাঁদের ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা হয়েছে। ইভেন্ট থেকে অর্জিত সকল অর্থ বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্য প্রদান করা হয়েছে।
এই অ্যালবামের সমন্বয় করেছেন নোনতা বিস্কুট ব্যান্ডের সদস্য নাবিদ সালেহীন নিলয়। ‘রকহোলিক’ অ্যালবামে যে ব্যান্ডগুলোর গান থাকছে — নির্ঝর, নোনতা বিস্কুট, গানকবি, কোরালস, সাইকেল, দ্যা মিলিপুটস, প্রিজম, পারপল রেইন, কানেক্টেড এবং ফোকতন্ত্র।
