২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চাশেও অনিন্দ্য নিকোল কিডম্যান

২০ জুলাই ৫০-এ পা রাখেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। পঞ্চাশ বছরেও অনিন্দ্য সুন্দরী এ অভিনেত্রী ভয় পান না বয়সকে- সাক্ষাতকারে বললেন এমনটাই!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 08:59 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

‘দ্য আওয়ার্স’, ‘বার্থডে গার্ল’, ‘দ্য ইন্টারপ্রেটার’, ‘নাইন’, ‘লায়ন’ সহ অগণিত সাড়াজাগানো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন নিকোল কিডম্যান। 

‘দ্যা আওয়ার’ ছবির জন্য প্রথম অস্ট্রেলীয় অভিনেত্রী হিসেবে জেতেন সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার।

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নানা কারণেই সংবাদ শিরোনাম হয়েছে তিনি। সম্প্রতি অস্ট্রেলীয় গণমাধ্যম ‘দ্য স্টেলার’এর বিশেষ ফটোশ্যুটে নজর কেড়েছে তার অনিন্দ্য সুন্দর কিছু ছবি।

সাক্ষাতকারে ‘নাইন’ অভিনেত্রী বলেন, “একটা সময় আসে যখন বয়স খুব বড় কোনো বিষয় বলে মনে হয় না আর। আমি অত্যন্ত আনন্দিত যে আমার বয়স ৫০। এ নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই!”

সাক্ষাতকারের পাশাপাশি কিডম্যানের অসাধারণ কিছু ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। এতে সুইমিং পুলে আবেদনময়ী রূপে দেখো গেছে এ নীল-নয়না অভিনেত্রীকে। 

কিডম্যান আরও জানান, জাঁকজমকে ভরা অনুষ্ঠানের চেয়ে পারিবারিকভাবেই জন্মদিন পালন করতে ভালোবাসেন তিনি। ৫০তম জন্মদিনটি স্বামী কিথ আরবান ও মেয়েদের সঙ্গে কাটিয়েছেন তিনি।

সামনেই মুক্তি পাচ্ছে কিডম্যানের নতুন সিনেমা ‘আপসাইড’।