২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডের সবচেয়ে অনুকরণীয় তারকা এমা

হ্যারি পটার সিরিজের হারমায়োনি চরিত্রের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে বিপুল জনপ্রিয়তা পান এমা ওয়াটসন। সম্প্রতি তরুণ ভক্তদের রায়ে হলিউডের সেরা অনুকরণীয় ব্যক্তিত্বের তালিকায় উঠে এলো তার নাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 08:12 PM

Updated : 12 Apr 2022, 12:13 AM

হ্যারি পটারের পর একাধিক ব্যবসাসফল ও বাণিজ্যিক ঘরানার ছবি দিয়েও দর্শকমাৎ করেছেন এমা। চলতি বছর বিল কনডনের সাড়াজাগানো ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’এ বেলি চরিত্রে বাজিমাৎ করেছেন তিনি। এছাড়া টম হ্যাঙ্কস’-এর সঙ্গে ‘দ্য সারকেল’ সিনেমায় প্রশংসিত হয়েছেন তিনি।

যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ‘দ্য মেট্রো’ জানায়, অনলাইনভিত্তিক এক জরিপে তরুণ ভক্তদের ভোটে সবচেয়ে অণুকরণীয় তারকা হিসেবে বিবেচিত হয়েছে ২৭ বছর বয়সী এমা ওয়াটসন।

 তালিকায় সংগীতশিল্পী বিয়ন্স, চেরিল, আরিয়ানা গ্র্যান্ড, জায়ান মালিকের মতো তারকাদের পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ অভিনেত্রীর নাম।

জরিপে অংশ নেয়া ভক্তদের অধিকাংশই এমার নারীবাদী ও বৈষম্যের বিরুদ্ধে নেয়া অবস্থানকে সমর্থন করেছেন। হলিউডের অন্যতম পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অভিনেত্রী হিসেবেও এমাকে পছন্দের শীর্ষে রেখেছেন অনেকে। 

সামনেই ‘হোয়াইল ইউ আর রং’ সিনেমায় দেখা যাবে এমা ওয়াটসনকে।  অ্যাডেনা হালপার্নের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ সিনেমায় একজন দাদীর সঙ্গে তার নাতনীর সম্পর্কের গল্প বলা হয়েছে।