২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষক’ গুরুর ভক্তদের তান্ডবে ক্ষতির মুখে বলিউড

ভারতের ধর্মীয় দল ‘ডেরা সাচ্চা সওদা’ প্রধান গুরমিত সিংকে ধর্ষণ মামলায় ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ধর্ষকগুরু গুরমিতের অন্ধভক্তদের তান্ডবে সিনেমার মুক্তি পেছানোর কথা ভাবতে বাধ্য হচ্ছেন নির্মাতারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 07:40 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

২৬ অগাস্ট মামলার রায় প্রকাশের পরপরই পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে সহিংসতা চালায় গুরমিত সিং ওরফে গুরমিত রাম রহিম সিং’য়ের ভক্তরা। তাদের আক্রমণে প্রাণ হারায় প্রায় ৩৩ জন। আহত হয়ে প্রায় তিন শতাধিক। ২৮ অগাস্ট ১০ বছর কারাদন্ডের শাস্তি দেওয়া হয় এ গুরমিতে সিংকে। এতে নতুন করে আবারও সহিংসতা চালাবে তার ভক্তরা- এমনটাই আশংকা করছে সবাই।

ইন্ডিয়া টুডে জানায়, ২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বাদশাহো’ ও ‘শুভ মঙ্গল সাবধান’। সাত বছর পর মিলন লুথরিয়ার গ্যাংস্টার সিনেমা ‘বাদশাহো’ দিয়ে দর্শক মাতাবেন অজয় ও ইমরান- এমনটাই আশা করছেন ভক্তরা।

অন্যদিকে ‘টয়লেট এক প্রেমকথা’, ‘বারেলি কি বারফি’র পর পর ‘আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমি পেড়নেকরের ‘শুভ মঙ্গল সাবধান’ও ভালো ব্যবসা করবে বক্সঅফিসে এমনটাই ধারণা করছেন বক্সঅফিস বিশেজ্ঞরা।

ধর্ষক ‍গুরু গুরমিতের সমর্থকের তান্ডবে ক্ষতিগ্রস্থ হেতে পারে সিনেমার বাজার। বিশেষ করে পাঞ্জাব ‍ও হরিয়ানায় রয়েছে বলিউড ছবির অনেক বড় বাজার। তাই লোকসান এড়াতে ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।

এছাড়া তান্ডবের কবলে পড়ে শুটিং ব্যাহত হয়েছে আলিয়া ভাট ও ভিকি কুশাল অভিনীত ‘রাজী’ সিনেমার কাজ। সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার।