২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বায়োস্কোপ’এ ফেলুদা সিরিজ

গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ প্রচার হবে ফেলুদা সিরিজ। মঙ্গলবার (২২ অগাস্ট) গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে ক্যান্ডি প্রোডাকশন লিমিটেড এবং বঙ্গ-স্টেলার ডিজিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 08:33 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

ক্যান্ডি প্রোডাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়াল শাকিল ও বঙ্গ-স্টেলার ডিজিটাল লিমিটেডের হেড অব কনটেন্ট কারেল কুপারি চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের বায়োস্কোপের প্রোডাক্ট ম্যানেজার রাফায়েল মাহবুব এবং ক্যান্ডি প্রডাকশনের মিডিয়া ম্যানেজার শিকদার ওয়াহিদুজ্জামান।

গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল এন্টারটেইনমেন্ট মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, “আমি ব্যক্তিগতভাবে ফেলুদা চরিত্র এবং ফেলুদার নির্মাতা সত্যজিৎ রায়ের বিশাল বড় ভক্ত। এবার আমরা ফেলুদাকে দেখবো বাংলাদেশে নানা সমস্যার সমাধান করতে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিভাবান অভিনেতারা অভিনয় করছেন ফেলুদার নতুন সিরিজে। পাশাপাশি ফেলুদার গল্পকে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে দর্শককে নতুন এক অভিজ্ঞতা দিতে কাজের পেছনে কাজ করছে কিছু ফেলুদাভক্ত।”

ফেলুদা ভক্তদের জন্য বায়োস্কোপের এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে বাংলাদেশে নির্মিতব্য ফেলুদা সিরিজে থাকছে চারটি পর্ব।

বায়োস্কোপ লাইভ টিভি অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে মোবাইল ফোনের পর্দাতেও ফেলুদা ভক্তরা ফেলুদা সিরিজ দেখতে পারবেন।