২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল স্মরণে চ্যানেল আই’র দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা

আগামী ২৭ অগাস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী। কবির স্মরণে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 07:04 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রচার শুরু হবে ২৬ অগাস্ট থেকে। এদিন দুপুর ১টা ৫ মিনিটে দেখনো হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গল্প অবলম্বণে নির্মিত ছবি ‘মেহের নেগার’। মৌসুমী ও ফেরদৌস জুটির এ ছবিটি পরিচালনা করেছেন মৌসুমী ও গুলজার। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মৌসুমী বড়ুয়ার উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘পথহারা পথিক’।

২৭ অগাস্ট সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’। সকাল ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’, ফেরদৌস আরার অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জিল্লুর রহমান।

Image
শিল্পী ফেরদৌস আরা

শিল্পী ফেরদৌস আরা

সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল ২টা পর্যন্ত প্রচার হবে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’, পরিচালনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে সাপ্তাহিক অনুষ্ঠান ‘সেরা গান’, পরিচালনা করবেন অনন্যা রুমা। রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নজরুলের কবিতা অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘রেশমি চুড়ি’, গীতালি হাসানের নাট্যরুপে নাটকটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু।

রাত ৯টা৪৫ মিনিটে রয়েছে শিল্পী ফেরদৌস আরার অংশগ্রহণে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘চন্দ্রমল্লিকা’, পরিচালনা করেছেন অনন্যা রুমা। রাত ১১টা৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘নয়ন ভরা জল’, উপস্থাপনা ও পরিচালনা করেছেন মৌসুমী বড়ুয়া।