তাদের ‘ন্যাড়া’ রহস্য
ঈদ উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ রম্য অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’।
সাংবাদিক ও রম্যলেখক মাসুদ কামাল হিন্দোলের গ্রন্থণা ও পরিকল্পনায় এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ রম্য অনুষ্ঠান ‘কোজাকের বেশে বাংলাদেশে’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন কুইন রহমান।
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত ইংরেজি মেগা সিরিয়াল কোজাক। কেন্দ্রীয় চরিত্র কোজাক ছিল ন্যাড়া। সে সময়ে এ চরিত্রটির জনপ্রিয়তার কারণে বাজারে আমেরিকার পাশাপাশি আমাদের দেশেও কোজাক নামে ললিপপ পাওয়া যেত। তখন অনেক তরুণ কোজাকের অণুকরণে মাথা ন্যাড়া করেছেন। কিন্তু সেটা ছিল সাময়িক। কিন্তু কোজাকের প্রেম ভুলতে পারেননি আমাদের দেশের জনপ্রিয় কিছু মানুষ।
সংগীতশিল্পী শেখ সাহেদ আলী’র উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন, ফটোগ্রাফার চঞ্চল মাহামুদ, রম্যলেখক ও অভিনেতা আহসান কবির, সংগীতশিল্পী মিলন মাহামুদ এবং উপস্থাপক খন্দকার ইসমাইল।
ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে মজার এ অনুষ্ঠানটি।
