২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে শিল্পকলায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

জাতীয় শোকদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারবর্গের স্মরণে শিল্পকলায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এতে অংশ নিয়েছেন দেশবরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 09:03 PM

Updated : 12 Apr 2022, 12:08 AM

শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক দুইদিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ সকল কর্মচারীবৃন্দ। সন্ধ্যায় আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে সমবেত সংগীতে অংশ নেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল। এরপর পরিবেশিত হবে সমবেতনৃত্য। শেখ মুজিব স্মরণে বিভিন্ন গানে সমবেত নৃত্যগুলো পরিচালনা করবেন বেনজির সালাম সুমি, বেলায়েত হোসেন, ওয়ার্দা রিহাব,  আনিসুল ইসলাম হিরু ও অনিক বোস।

একক সংগীত পরিবেশন করবেন, শিল্পী মলয় কুমার গাঙ্গুলী, ইয়াসমিন আলী, মনোরঞ্জন ঘোষাল, নমিতা ঘোষ, কিরণ চন্দ্র রায়, সুবীর নন্দী ও  সাজেদ আকবর।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি পরিবেশন করবেন, এস এম মহসীন ডালিয়া আহমেদ। বিভিন্ন নাট্যদলের নাটকের কোরিওগ্রাফি পরিবেশনায় অংশ নেবে নাট্যদল প্রাচ্যনাট, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), ঢাকা থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট এবং অবয়ব নাট্যদল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন, আবৃত্তি শিল্পী মাশকুর-এ সাত্তার কল্লোল।

পরদিন ১৬ আগস্ট আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে অনুরূপ অনুষ্ঠানসূচিতে সমবেত নৃত্য ও একক গান, আবৃত্তি ও নাট্যাংশ। এতে সমবেত নৃত্যগুলো পরিচালনা করবেন, স্নাহা শাহরীন, দীপা খন্দকার, কবিরুল ইসলাম রতন, এম আর ওয়াসেক। একক নৃত্য পরিবেশন করবেন র‌্যাসেল এগনেস প্যারিস প্রিয়াংকা। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী শিবু রায়, কমলিকা চক্রবর্তী, রীনা আমিন, আলম দেওয়ান, সালমা চৌধুরী, আশরাফ উদাস, বাউল আব্দুর রহিম নুর মিয়া, বাউল আব্দুর রাশিক।

এদিন আবৃত্তি পরিবেশন করবেন কবি নির্মলেন্দু গুণ, শিমুল মোস্তফা এবং শিল্পী ঝর্ণা সরকার।

বিভিন্ন নাট্যদলের কোরিওগ্রাফি পরিবেশন করবে নাট্যদল প্রাঙ্গণেমোর, ভীষণ থিয়েটার, শিল্পকলা একাডেমির প্রত্ননাটক মহাস্থান এর শিল্পীবৃন্দ, নাট্যদল বাতিঘর এবং তীরন্দাজ নাট্যদল।