২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ছেড়ে রাজনীতিতে শাকিল খান

দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে চিত্রনায়ক শাকিল খান। নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 07:12 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

নব্বইয়ের দশকের শেষে ‘আমার ঘর আমার বেহেস্ত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিষেক হয়েছিল এই অভিনেতার। অভিনয় করেছেন ১৩৪টিরও বেশি সিনেমায়। বেশ কয়েক বছর ধরেই মিডিয়ার আড়ালে থাকলেও সম্প্রতি হাজির হয়েছিলেন মাছরাঙার ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে ।

অনুষ্ঠানে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, “ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ছিলাম। তবে এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সে ভাবনা থেকেই রাজনীতিতে যুক্ত হতে চাচ্ছি।”

বিষয়টি নিয়ে অনুষ্ঠানে আরো বললেন, “ভবিষ্যতে অভিনয়ে নিজেকে আর না দেখলেও ক্যমেরার পেছনের কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে আমার। সময় সুযোগ মিলে গেলে হয়তো নির্মাতা হিসেবে দেখা যাবে আমাকে।”

রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল। 

কয়েকবছর আগে পরিচালক আলাউদ্দিন আলীর ‘ভালোবাসার ঝড়’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছিলেন শাকিল। ছবিটি শিগগির মুক্তি পাওয়ার সম্ভবনা আছে বলে জানিয়েছেন তিনি।