২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সুরে মিনারের নতুন গান ‘বন্ধু’

৬ আগষ্ট বন্ধু দিবস। দিনটি উপলক্ষে প্রকাশিত হলো এ সময় এর জনপ্রিয় সংগীতশিল্পী  মিনারের নতুন গান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 09:50 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

‘বন্ধু’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আরেক জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। আজব রেকর্ডস এর ব্যানারে কন্টেল এর সহযোগিতায় গানটির লিরিক ভিডিও প্রকাশ পেয়েছে আজব রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে।

গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘‘বন্ধু নিয়ে এইটা আমার দ্বিতীয় গান। আগেরটা ছিলো আমার সর্বশেষ একক এ্যালবাম । এই গানটি করার পর আমার মনে হয়েছে গানটি মিনারের কন্ঠে সবচেয়ে ভালো মানাবে, তাই নিজের খুব প্রিয় গান হবার পরেও মিনারের কন্ঠে তুলে দিয়েছি গানটি। যেহেতু বন্ধু নিয়ে গান তাই প্রকাশ এর জন্য বন্ধু দিবস বেছে নিলাম।’’

এই প্রসঙ্গে মিনার বলেন, ‘‘জয় ভাই আমার খুব কাছের ও প্রিয় বড় ভাই। ওনার গানও আমার খুব প্রিয়। এর আগে জয় ভাইয়ের সুরে ‘শতেক ভুল’ নামের একটি গান করলেও এই প্রথম ওনার লেখা ও সুরে কাজ করলাম। খুব ভালো লেগেছে গানটা করে। আশা করি আমাদের শ্রোতাদেরও ভালো লাগবে।’’