সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ‘আগামীর হাসিমুখ’
আরটিভিতে শুরু হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে দায়িত্বশীল ব্যক্তিদের আলোচনামূলক বিশেষ অনুষ্ঠান ‘আগামীর হাসিমুখ’।
মানুষের জন্য ফাউন্ডেশনের সৌজন্যে অনুষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত শিশুদের সাথে মুখোমুখি আলোচনায় অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী এবং সাংসদ। আরো আছেন সমাজের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সমাজের উচ্চপদস্থ নানা পেশার মানুষ। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন আবদল্লাহ আল মামুন।
তিনি বলেন, “অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শিশুরা সরাসরি প্রশ্ন-উত্তরে অংশ নিয়েছে। সুবিধাবঞ্চিত শিশুরা তাদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ মৌলিক অধিকারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংকট ও বৈষম্যগুলো তুলে ধরে। দায়িত্বশীল ব্যক্তিরা সেগুলো সমাধানের একাধিক কর্মসূচির কথা জানিয়েছেন।”
সুজন আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আরটিভিতে প্রতি রবিবার বিকাল ৫টা ৩০মিনিটে এবং বুধবার বিকাল ৬টা ৫মিনিটে।
